বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

  • সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪.৫০ পিএম
  • ২৬৫ জন

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপ ‘My Prime’ এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ অনলাইনে পরিশোধে সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের পক্ষে মো. মনিরুজ্জামান এবং প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম আনোয়ার চৌধুরী।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান ও প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলে রাব্বিসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24