মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

আ.লীগের গণহত্যা ও দুর্নীতি নিয়ে যা বললেন সোহেল তাজ

  • সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩.০৬ পিএম
  • ২৩৯ জন

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারী এবং গত ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার ও কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না।

তিনি বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

তিনি আরও বলেন, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একজন মানুষকে বিচার করা  যায় না। চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে হয়। এটি আমার পারিবারিক শিক্ষা। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24