বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সাফজয়ী নারী ফুটবলাররা দেশে ফিরলেন

  • সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪.১১ পিএম
  • ২৪৬ জন

সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।

নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা।  নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।  আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।

এই বাসে করেই বাফুফেতে আসবেন সাবিনারা। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতেই সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24