বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গ্যাটকো মামলায় খালেদা জিয়া মোশাররফ ও আমীর খসরুকে অব্যাহতি

  • সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২৬১ জন

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু তাহের এই রায় দেন।

বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে খালেদা জিয়া, মোশাররফ ও আমির খসরুর আইনজীবীরা তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।

তারা জানান, ওয়ান ইলেভেনের সময় হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মন্ত্রী পরিষদের সদস্যদের আসামি করা হয়। মামলায় কোনো বিষয়বস্তু ছিলো না বলে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়। মামলা হওয়ার এতদিন পরও অভিযোগ গঠন না করায় বোঝা যায় কোন উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিলো।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুদকের একজন উপ-পরিচালক। এতে আসামি করা হয় চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। পরে মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানসহ আট জন মারা গেছেন। এছাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24