বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রাফিনিয়ার তিনে ৯ বছরের দুঃখ ভুলেছে বার্সেলোনা

  • সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ২৪৩ জন

এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে তখনো দর্শকরা ঠিকঠাক বসতে পারেননি। তার আগেই বায়ার্ন মিউনিখের জালে বার্সেলোনার গোল। যে দলটির কাছে একের পর এক বিব্রতকর হারে বারবার মাথা হেঁট হয়েছে বার্সা সমর্থকদের, সে দলের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল! রূপকথার মতো সেই শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্নকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

হ্যাটট্রিক করে বার্সেলোনার জয়কে মধুর করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের প্রথম মিনিটে সে গোলের পর ৪৫ ও ৫৬ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মধ্যে ৩৬ মিনিটে বার্সেলোনার অন্য গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

প্রথম মিনিটে গোল হজমের পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বায়ার্ন। দলটির তারকা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ১৮ মিনিটে একটি শোধও দিয়েছিলেন। তবে সে গোল শেষ পর্যন্ত বাভারিয়ানদের জন্য সান্ত্বনার হয়ে থেকেছে।

এই জয়ের এবারের লিগ পদ্ধতির ইউরোপসেরার লড়াইয়ে ৩ ম্যাচে বার্সেলোনা পেল ৬ পয়েন্ট। আর এই জয়ের মধ্য দিয়ে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনার জয়খরাও শেষ হলো। টানা ছয় হারের পর প্রথমবার জার্মান ক্লাবের বিপক্ষে জয়ের মুখ দেখল তারা। ২০১৫ সালের মে মাসের পর এই প্রথম বাভারিয়ানের বিপক্ষে হারাতে সক্ষম হলো কাতালানরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24