বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

৫ ওভারও টিকতে পারলেন জয়-মুশফিক, ফিরলেন লিটনও

  • সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১১.৫৩ এএম
  • ২৩৭ জন

গতকাল দ্বিতীয় দিন শেষে আশার আলো জিইয়ে রেখেছিলে মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তৃতীয় দিনের শুরুতে ৫ ওভারও টিকতে পারলেন না এই দুই ব্যাটার।  সকালে নতুন বলে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ থাকেই, কিন্ত দৃঢ়তা দেখাতে পারলেন না কেউ।

৩২তম ওভারে তিন বলের ব্যবধানে জয় এবং মুশফিককে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। ৩৮ রানে মাঠে নামা জয় আজ যোগ করেছেন মাত্র ২ রান। ৯২ বলে ৪০ রান করে থামেন তিনি।

একই ওভারে ফিরেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করা মুশফিক। গতকাল দিনশেষে ২৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।  আজ দিনের শুরু মুশফিক আউট হয়েছেন প্রায় প্রথম ইনিংসের মতো।  রাবাদার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন তিনি। তাতে থেমে যায় ৩৯ বলে ৩৩ রানের ইনিংস।

জয়-মুশফিকের আউটের পর থিতু হতে পারেননি লিটন কুমার দাস।  মাত্র ৭ রান দ্রুতই ফিরেছেন এই উইকেটরক্ষ ব্যাটার।  কেশব মহারাজের ঘূর্ণিতে লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইনার হাতে।  আর তাতে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ১২৭ রান।  ক্রিজে মেহেদি হাসান মিরাজের সঙ্গী অভিষিক্ত জাকের আলী।  প্রােটিয়াদের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে আছে ৭৫ রানে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24