বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

রোনাল্ডোর গোলের পর নাটকীয় জয় আল নাসরের

  • সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০.৩৪ এএম
  • ২৩২ জন

ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নিশ্চিত জয়ই ধরে নেওয়া হচ্ছিল। এর পরপরই দেখা যায় নাটকীয়তা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের ১৩ মিনিটে এসে পেনাল্টি পেয়ে যায় আল শাবাব। পেয়ে যায় ম্যাচে সমতা টানার সহজ সুযোগ। তবে সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি আবদেররাজ্জাক হামদাল্লাহ। তার পেনাল্টি মিসে নাটকীয়ভাবে ম্যাচে জয় পায় আল নাসর।

সৌদি প্রো লিগের ম্যাচে এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আল নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট দলটির। অন্যদিকে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২১। আল নাসরের সমান ৭ ম্যাচ খেলেছে তারাও।

এদিন প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে এসে লাপোর্তের গোলে লিড নেয় আল নাসর। ৯০ মিনিটে এসে তা শোধ করে আল শাবাব। তবে এই গোলটি আল নাসর হজম করেছে নিজেদের ভুলেই। আত্মঘাতী গোলে সমতায় ফেরার পর দলকে পেনাল্টি থেকে গোল করে জেতান রোনাল্ডো।

পেনাল্টি থেকে গোল করে নিজের গোলের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করেছেন রোনাল্ডো। গতকাল রাতের পর আল নাসরের হয়ে ‘সিআর সেভেন’–এর গোলসংখ্যা হলো ৫৪ ম্যাচে ৫৫; সঙ্গে আছে ১৫টি ‘অ্যাসিস্ট’।

আর ১ হাজার গোলকে পাখির চোখ করা রোনাল্ডোর ক্যারিয়ারে সর্বমোট গোলসংখ্যা এখন ৯০৭। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের একাধিক ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন রোনাল্ডো। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24