মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

গ্যাস নেওয়ার সময় বাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২.১৩ পিএম
  • ২৪১ জন
ছবি: কালের কন্ঠ

গত রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহতরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। এছাড়া আহতরা বাস ও সিএনজিরচালক বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্রীণ লাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসলে, গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান সিএনজিচালিত অটোরিকশার তিন চালক। আহত হয় অন্তত ২০ জন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com