বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা

  • সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮.৪৬ এএম
  • ১৮০ জন

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে মিয়ানমার হতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ কালে ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা সকলে মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন।

সোমবার রাতে টেকনাফের বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা থেকে  তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা এক নারী জানান, আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে চলে এসেছি।

তিনি আর বলেন, মিয়ানমারের দালালদের সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা দিয়ে বোট যোগে আমরা এসেছি।

টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালালেরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে নিয়ে আসেন। আজও বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা হতে শিশুসহ অনেক অনুপ্রবেশ করেছে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে দালালদের সহযোগিতায় ট্রলারে করে মিয়ানমার হতে শিশুসহ ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24