বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আগামীর সরকারে কোন চাচা বসেন আমরা দেখবো সেলিম উদ্দিন

  • সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১০.৩৩ এএম
  • ২২৫ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামীর সরকার কোন চাচা বসেন আমরা দেখবো। রাজনীতিকে ব্যবসা বানিয়ে পকেট গরম করার সুযোগ কেউ আর বাংলার জমিনে পাবেনা।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌরসভা জামায়াতের আয়োজনে সীরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকের বেতন ৩০ থেকে ৫০হাজার এক লাখ টাকা করতে হবে। তা যে সরকার করতে পারবে তরাই এ সরকারে বসবে। এখন কারও রক্তচক্ষু আর ট্রেডকে ভয় পাই না।

তিনি আরও বলেন, আমরা ইসলামের ভিত্তিতে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এখন থেকে স্বাধীনতার সুফলকে দেশের ঘরে ঘরে পৌঁছে না দেয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রামকে আরও শক্তিশালী করবো। এতে কারও রক্তচক্ষুকে ট্রেডকে আমরা মানবো না। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না।

উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌরসভার জামায়াতের সেক্রেটারি আব্দুস ছোবহান পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ নাজমুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিদ আখতার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির মাস্টার এমাদ উদ্দিন, নায়েবে আমির এইচএম আখতার ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাবুল মিয়া ও তালেব আহমদ গোলাপ প্রমুখ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24