বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

ক্যারিয়ারের ১৩তম শতক মুমিনুলের, লাঞ্চে বাংলাদেশ

  • সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫২ পিএম
  • ২৬৬ জন

ভারত সফরের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ২৮০ রানের বড় ব্যবধানে হার বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টেও খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই সফরকারীরা। এরপরও টাইগার সমর্থকদের কাছে ‘প্রাপ্তি’ হয়ে এলেন মুমিনুল হক। কানপুরে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগে শতকের দেখা পেয়েছেন তিনি।

ভারতীয় দর্শক, রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ঠাঁসা তারকা ক্রিকেটারদের ভিড়ে অনেকটাই কোণঠাসা বাংলাদেশ। ঘরের মাঠে ভারত যে কোনো প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তো বটেই।  প্রতিকূলতার মধ্যে দাঁতে দাঁত চেপে নিজেকে মেলে ধরলেন মুমিনুল হক।

কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজের টেস্ট ক্যারিয়ার ১৩তম সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ইনিংসের ৬৬তম ওভারে অশ্বিনকে চার মেরে ১৭৩ বলে তিন অঙ্গের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বাঁহাতি এই ব্যাটার।

১৯৮৪ সালের পর কানপুরে এটি সফরকারী কোনো ব্যাটারের দ্বিতীয় কোনো সেঞ্চুরি।এর আগে ২০০৪ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল।  তার আগে ২০১৭ সালে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভার শেষে ৬ উইকেটে ২০৫ রান।  ১৭৬ বলে ১০২ রানে অপরাজিত আছেন মুমিনুল। তার সঙ্গে মিরাজের অবদান ২৬ বলে ৬* রান।

প্রথম সেশনে মুশফিকুর রহিম, লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24