বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কুরআন পড়ে বাড়ি ফেরা হলো না ৩ স্কুলশিক্ষার্থীর

  • সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৮৮ জন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী যুথি। এদের সবার বাড়ি শিমুলিয়া কুঠিপাড়া এলাকায়।

তানজিলার বাবার নাম পালন শেখ ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি। মিমের বাবার নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ওই তিনজনসহ কয়েকজন শিমুলিয়া জামে মসজিদে কুরআন পড়তে যেত। রোববার সকালে তারা কুরআন পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে পাঁচজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলিয়া জামে মসজিদের ইমাম আবদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24