বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নেইমারকে নিয়ে কোচের দুঃসংবাদ

  • সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ৩৯৪ জন

চোট এবং নেইমার; যেন একে অন্যের পরিপূরক। দীর্ঘ ক্যারিয়ারে চোট থেকে কখনোই লম্বা সময়ের জন্য দূরে থাকতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যা সমস্যায় ফেলেছে তার দল ব্রাজিল ও ক্লাবকে। এবার যেমন নেইমারের জন্য সমস্যায় পড়েছে সৌদি প্রো লিগের দল আল হিলাল।

বলা হচ্ছিল, চোট কাটিয়ে চলতি মাসেই মাঠের ফুটবলে ফিরবেন নেইমার। সেই লক্ষ্যে গত জুলাইয়ে অনুশীলনেও ফেরেন নেইমার। তবে এখন জানা যাচ্ছে নেইমারের আপাতত চলতি বছর আর কোনো ফেরার সম্ভাবনা নেই। আল হিলাল কোচ জেসুস জানিয়েছেন এমনটিই। যা নেইমার ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।

নেইমারকে নিয়ে জেসুস বলেন, ‘আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।’

এদিকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের। তবে চোটের কারণে এখনও সেই অর্থে আল হিলালকে সার্ভিসই দিতে পারেনি নেইমার। তবে বলা হচ্ছে সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার।  বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24