বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

  • সময়: রবিবার, ৭ জুন, ২০২৬, ১০.০৬ এএম
  • ৩২ জন

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আরেকটি জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধে জিওভানি লো সেলসোর শট ক্রসবারে লেগে ফিরে এলে আক্রমণের ধারাবাহিকতায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ৫৫তম মিনিটে লাউতারোর দারুণ ব্যাকহিল পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে।

এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। বিভিন্ন খেলোয়াড়কে মাঠে নামিয়ে দলীয় সমন্বয়ও যাচাই করেন স্কালোনি।

 

এদিকে, চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। কোচ স্কালোনি জানিয়েছেন, মেসি আংশিক অনুশীলনে ফিরেছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

হন্ডুরাসের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24