বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

ইংল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

  • সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪১ পিএম
  • ২৭৭ জন

অক্টোবরে নিজেরদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। সে সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। গুঞ্জন থাকলেও শান মাসুদকে অধিনায়ক রেখে দল ঘোষণা করেছেন পাকিস্তান। তার ডেপুটি করা হয়েছে সৌদ শাকিলকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশটিতে আসবে ইংল্যান্ড। সাদা পোশাকের সিরিজ ছাড়াও আছে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। মুলতানে হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টকে সামনে রেখেই দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে রাখা হয়েছে বেশ বড়সড় চমক। একবছরের বেশি সময় দলের বাইরে থাকা নুমান আলীকে ফিরিয়ে আনা হয়েছে এই টেস্টে।

৩৭ বছর বয়েসী এই স্পিনার ২০২৩ সালের পর থেকেই দলের বাইরে। গতবছরের জুলাইয়ের পর এবারই প্রথম যুক্ত হলেন দলের সঙ্গে। এর আগে ১৫ টেস্ট খেলেছেন তাতে ৩৩ এর বেশি গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। বাংলাদেশ সিরিজে স্পিনার নিয়ে ব্যাপক বিতর্কের পর এবারে রাখা হয়েছে অভিজ্ঞ এই স্পিনারকে।

সেইসঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান স্কোয়াডের সবচেয়ে বড় অর্জন ছিল আমের জামাল। যদিও লোয়ার ব্যাকের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ মিস করেছেন তিনি। এবার তাকেও ফেরানো হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

দলে নেই বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেট পাওয়া খুররাম শেহজাদ। যদিও তিনি বাদ পড়েছেন ইনজুরি সমস্যার কারণে। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আরও দুই তারকা। কামরান গুলাম এবং মোহাম্মদ আলী দুজনেই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ইংল্যান্ড সিরিজ থাকছেন না।

পিসিবি দুজনের বিষয়ে জানিয়েছে, তারা নির্বাচকদের নজরেই থাকছেন তবে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা বাদ পড়েছেন। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ এবং প্রেসিডেন্টস কাপে নিজ নিজ দলে মনোযোগী হওয়ার অনুরোধ করা হয়েছে।

ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আঈ আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24