বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

  • সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮.৫৮ এএম
  • ১১৩ জন

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই তুলনায় এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে, চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে আসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24