সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

  • সময়: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯.৩১ এএম
  • ২০ জন
ছবি: আমার দেশ

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস (১৯) ও তাদের ৮ মাস বয়সী সন্তান জেমি দাস।

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান।

পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে। এ সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ সেখানে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত হতে তদন্ত চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24