ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতি মঙ্গলবারের মতো সেদিনও মন্দিরে কয়েকশ ভক্ত-দর্শনার্থীর উপস্থিতি ছিল। সন্ধ্যায় হঠাৎ ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে অনেকে মন্দির চত্বরে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় পাশের সীমানা দেয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, দুর্ঘটনার সময় মন্দির এলাকায় প্রায় ৩৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।