বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬ ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা পড়লেন জাফরুল্লাহ মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ ঠাকুরগাঁওয়ে ভোর রাতের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে : শিল্পমন্ত্রী ভারতীয় পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

  • সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭.২০ পিএম
  • ২৩ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

মঙ্গলবার (১২মে) দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ণ” এই স্লোগানে দিবসটি পালনে সকাল থেকেই বিভিন্ন নার্সিং, ম্যাটস ও মিডওয়াইফারী ইনস্টিটিউটদের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিগুলি তাদের নিজস্ব ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে নিজ নিজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এর মধ্যে শহরের এস,কে নার্সিং কলেজের আয়োজনে কলেজের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার, চিকিৎসক মজিদা মুসফিকা, প্রশাসনিক কর্মকর্তা ইন্সট্রাক্টর লাবু হোসেন, রোকসানা রিমু, ইশিতা নাজনিন প্রমুখ।

একই সাথে শহরের হাজীপাড়ার দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট, হলপাড়ার মনোয়ারা নার্সিং, ম্যাটস কলেজ, হাজীপাড়ার হলি স্পিরিট নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউটসহ বেশ কিছু নার্সিং ও ম্যাটস কলেজের পক্ষ থেকে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালনের খবর পাওয়া যায়।

র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী নার্সদের হাতে বিভিন্ন প্লাকার্ডে নানান স্লোগান যেমন, “নার্স আছে যেথায়, ভরসা আছে সেথায়”, “অসুস্থ প্রাণে নতুন আশা, নার্সিদের সেবায় ভালোবাসা”, “নার্স আছে সাথে, সাহস আসে হাতে”, “রোগীর মুখে হাসি ফোটাতে, নার্সরা আছে দিনে রাতে”, “মনবতার সেবার টানে, নার্স এগিয়ে সব খানে”, এ জাতীয় স্লোগানের ব্যানার ফেসটুন লক্ষ্য করা যায়। এছাড়াও নার্সিং কলেজগুলোতে দিবসটি পালনে বিকেলে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24