শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিয়ের দাওয়াতে এসে গ্রেফতার তিন যুবলীগ নেতা

  • সময়: শনিবার, ২ মে, ২০২৬, ৫.১৭ পিএম
  • ১৪ জন
সংগ্রহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে যোগ দিতে এসেছিলেন তারা। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল আয়োজন হওয়ার কথা থাকলেও তার আগেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গ্রেপ্তার তিনজনই ২০২৩ ও ২০২৪ সালের পৃথক দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24