শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সময়: শনিবার, ২ মে, ২০২৬, ৯.৩০ এএম
  • ১৭ জন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তাঁর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

পরে বেলা ১১টা ৩৫ মিনিটে ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন তিনি। সফরের শেষ দিকে বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে একই দিন ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24