বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বাড়ল বাসভাড়া, আজ থেকেই কার্যকর

  • সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২.৩৩ পিএম
  • ৩৪ জন

সারা দেশে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বাসভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়া আবার কমবে। তবে রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য বাসভাড়া নির্ধারিত রয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24