বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯.০৫ এএম
  • ৪০ জন

পুরান ঢাকার বংশাল এলাকায় কেপি ঘোষ স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও একটি ইউনিট যুক্ত করা হয়।

তিনি আরও জানান, আগুনের সঙ্গে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ কার্যক্রম জটিল হয়ে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে ধোঁয়া দেখা যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কেপি ঘোষ স্ট্রিটের গলি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। ফলে ভবনের ২০ থেকে ২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাতে হচ্ছে।

জানা গেছে, ভবনের নিচতলায় একাধিক দোকান থাকায় আগুনের তীব্রতা আরও বেড়ে গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com