বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ১৫ দিনের আল্টিমেটামে আইনি নোটিশ

  • সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮.৫৮ এএম
  • ১৩২ জন

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতিত নারীদের তালিকা প্রণয়ন এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে এলেও স্বাধীনতার এত বছর পরও ৩০ লাখ শহীদ এবং দেশের জন্য সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এতে বিষয়টিকে জাতির জন্য এক ঐতিহাসিক অবিচার ও গভীর বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে হবে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হয়েছে।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24