রাজধানী ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানোর জন্য গ্রহণযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিন সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।