বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে হামলা

  • সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১.৪৫ পিএম
  • ২২ জন
সংগ্রহীত ছবি

হরমুজ প্রণালি–তে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী এই সংস্থাটি জানিয়েছে, হামলার পরও এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার ইরান সরকার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরান থেকে সতর্ক করে বলা হয়, কোনো জাহাজ এই প্রণালি পার হওয়ার চেষ্টা করলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করতে পারে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়েছে। বার্ষিক বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার আর্থিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মূলত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com