বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা এবার ঈদে ছুটি হবে ৭ দিন

  • সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১.৪০ পিএম
  • ১৭০ জন
সংগ্রহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যোগ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চকে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং ১৮ মার্চ থেকে ঈদের ছুটি কার্যকরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ১৭ মার্চ শবে কদর উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে।

সরকার আগেই ২১ মার্চ ঈদুল ফিতর–এর সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এছাড়া ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

এদিকে, ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করা গেলে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস–এর সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24