অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন–এর চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
এর আগে সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান ড. এম এ মোমেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি–এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়।
অন্তর্বর্তী সরকার গত ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর দুই দিন আগে, ১০ ডিসেম্বর, কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।







