সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, ফোনে খোঁজ নিলেন তারেক রহমান

  • সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯.১১ এএম
  • ২৮ জন
সংগ্রহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রবাসী, আবার কেউ কেউ ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দর পরিদর্শনে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আটকা পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তা কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনের সময় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। মন্ত্রী জানান, যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

এ পর্যন্ত মন্ত্রণালয় ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করেছে, আর সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া মাস্কাটগামী ৫৩ জন যাত্রী, যারা সিলেট থেকে ঢাকায় এসেছিলেন, ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে রাখা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। পরদিন তাদের সিলেটে পৌঁছে দিতে এসি বাসের ব্যবস্থাও করা হয়েছে।

ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com