বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আজ থেকে ৩৯ দিনের ছুটি কলেজ–মাদ্রাসা

  • সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৭ এএম
  • ১৭৭ জন
সংগ্রহীত ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশে সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসাগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের দীর্ঘ ছুটি। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ছুটির মেয়াদ আরও বাড়ে। ফলে ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলোতে পুনরায় ক্লাস শুরু হবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও ২৯ মার্চ থেকে আবার নিয়মিত পাঠদান শুরু হবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত কলেজগুলোতে মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকবে মোট ১১ দিন।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য অতিরিক্ত তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানরা এসব ছুটি ব্যবহার করতে পারবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24