বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

তিন উপদেষ্টার সম্পদ কমেছে

  • সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.২১ এএম
  • ২৫ জন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে তিনজন উপদেষ্টার সম্পদ কমেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

যাদের সম্পদ কমেছে

সৈয়দা রিজওয়ানা হাসান: তার সম্পদ ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা থেকে কমে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকা হয়েছে। তবে তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১ কোটি ৮৯ লাখ থেকে সামান্য বেড়ে ১ কোটি ৯০ লাখ টাকা হয়েছে।

সুপ্রদীপ চাকমা: তার সম্পদ ১ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা হয়েছে। তার স্ত্রী নন্দিতা চাকমার সম্পদও ৬৩ লাখ ২০ হাজার থেকে কমে ৫৮ লাখ ৭৫ লাখ ৫৯৪ টাকা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী: তার সম্পদ ২ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com