বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আত্রাই নদীপাড়ে মোবাইল কোর্ট দুই চালককে জরিমানা

  • সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৪.৩০ পিএম
  • ২৪৪ জন
এম, আর, ইবনেসিনা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে আজ দুপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।

অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়।মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ওই দুই চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান চলাকালে মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24