বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির প্রেস ব্রিফিং

  • সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৩.৩২ পিএম
  • ১০৪ জন
মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্য লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।
এ লক্ষ্যে ২৭ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৫ টায় পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন ( বিজিবি) এক চেক এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে । বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল লতিফুল বারী জানান, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে এই বাহিনীটি রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয় মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব¡ পালন করবে।

নির্বাচনকালীন সময়ে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও জয়পুরহাট সদর উপজলার ৩ টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে । এছাড়া সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডক স্কোয়াড দিয়ে তল্লাশী শুরু করেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24