বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

  • সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৪.৪২ পিএম
  • ৮৯ জন

| মোঃ মহিম ইসলাম, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, লবনচোরা উপজেলার আলুতলা গ্রামের মৃত আলেম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২), কয়রা উপজেলার হলদিবুনিয়া গ্ৰামের আব্দুল হোসেন গাজীর ছেলে ইয়াসিন আলী (২৫)।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24