বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গড়েয়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ২.১৩ পিএম
  • ১০১ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও

গড়েয়ায় ভূমি জবর দখল, হয়রানী ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মজিবর রহমান নামের আওয়ামীলীগ এর এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)শহরের আমাদের বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারটি।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মজিদ জানান, অভিযুক্ত মজিবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের একজন অন্যতম অত্যাচারী ও অসাধু নেতা। ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীরা পালিয়ে গেলেও কোন এক অজানা শক্তিবলে মজিবর রহমানের মত অসাধু, অত্যাচারী ও দখলবাজ নেতা স্থানীয় পর্যায়ে এখনও তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের সময়ে ভুক্তোভোগী পরিবারটির জমি জবর দখল করলেও অভিযুক্ত মজিবর রহমান তাদেও এখনও হুমকি ধামকি দিয়ে আসছে এবং এখনও নানা মাধ্যমে পরিবারটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বিগত সময়ে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সালিশে গেলেও অভিযুক্ত মজিবর ও তার ছেলে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুক্তভোগী পরিবারের একাধীক সদস্যেও ওপর পাশবিক নির্যাতন চালায়।
ভুক্তভোগী পরিবারটির মত আরো অনেকেই অভিযুক্ত মজিবরের অত্যাচারের শিকার হচ্ছে এখনও। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং আইনি সহায়তা পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24