বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

উলিপুর ইউএনও মাহামুদুল হাসানের উদ্যোগে দুই সহোদরকে শিক্ষানুদান

  • সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০.৩৩ এএম
  • ১২১ জন

| মমিনুল ইসলাম, কুড়িগ্রাম

“ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না” শব্দগুলো যেন অয়ন ও আশিকের জীবনের ধ্রুব সত্য।
দুই ভাইয়ের জীবনে শৈশব আসার আগেই নেমে এসেছিল অমাবস্যার ঘোর অন্ধকার। বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলে পিতার নির্ভরতার ছায়া। মায়ের স্নেনের আঁচলে বাকি জীবনটা কাটাতে চেয়েছিল কিন্তু সেটাও ভাগ্য বেশিদিন মেনে নিতে পারেনি। শুধু বাবা মা নয় একে একে জীবন থেকে হারিয়ে যায় সব স্বজন যেন সেই জসীমউদ্দিনের কবর কবিতার জীবন্তরূপ জীবনের সব নির্মমতা বুকে বয়ে নিয়ে দুই ভাই একে অন্যের ছায়া হয়ে কোনরকমে দিন কাটানোই হলো একমাত্র অভিলাষ। কিন্তু হঠাৎ নিয়তির নিষ্ঠুর ঝড়ে আবারও তছনছ হয়ে যায় তাদের জীবন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। স্বজনহীন জীবনে নতুনভাবে যোগ হলো বাস্তুহারা জীবন।
সময়ের এই নিষ্ঠুরতার সাথে যুদ্ধ করার সাহস দেয়ার এ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
উপজেলা প্রশাসন, উলিপুর তাদের পাশে আছে ও থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24