শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

সখীপুরে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ২২৫ জন

| সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। র‍্যালীতে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ ও অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব আবদুল্লাহ আল রনী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি সুশৃঙ্খল ও নৈতিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এ সময় তিনি বিদ্যালয়ের দীর্ঘ পথচলা ও সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দ র‍্যালীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24