বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

টাঙ্গাইলে মাহবুব আনাম স্বপনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩.২৬ পিএম
  • ৮৩ জন

| সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছেন।

আজ রবিবার (২৫ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, বৃহত্তর রাজনৈতিক স্বার্থ এবং দলের শক্তি সুসংহত করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফকির মাহবুব আনাম স্বপন বলেন,

“অ্যাডভোকেট মোহাম্মাদ আলী আমাদের পরিবারের একজন সদস্য। তার সঙ্গে থাকা সকল নেতাকর্মী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ আলীর নেতাকর্মীরা আমাদের ভাই ও বন্ধু। তাদের আমরা পাশে রাখব। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সরে দাঁড়ানো এবং ফকির মাহবুব আনাম স্বপনের প্রতি সমর্থন জানানোর ফলে টাঙ্গাইল-১ আসনে দলীয় অবস্থান আরও সুদৃঢ় হলো। এই ঐক্যের প্রভাব মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মনে করছেন তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com