বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নির্বাচন ঘিরে ইসির তথ্য—৬০ নিবন্ধিত দলের কতটি অংশ নিচ্ছে?

  • সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১১.১৮ এএম
  • ২৫৪ জন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৬০ দলের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছে ৪৯টি দল। বুধবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিবন্ধিত ৬০ দলের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছে ৪৯টি। দলগুলো হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তি জোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

নির্বাচনের মাঠে নেই যেসব দল

নির্বাচনে ১১টি নিবন্ধিত দল অংশ নেয়নি। দলগুলো হলো— বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

এদিকে প্রতীক পেয়ে আগামীকাল থেকেই ভোটের লড়াইয়ে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে ৩০৫ জন সরে যাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে এক হাজার ৯৬৭ জনের মতো প্রার্থী রয়েছেন।

এর মধ্যে বিএনপির ২৯০ জন, জামায়াতে ইসলামীর ২১৬, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯, জাতীয় পার্টির (জাপা) ১৯৬ এবং গণঅধিকার পরিষদের ৯২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24