বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

  • সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৫.০৪ পিএম
  • ২৭৬ জন

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। অনলাইনে হওয়া এক জরুরি সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিসিবি।

এম নাজমুল ইসলাম দুই দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন। প্রথম দফায় ব্যক্তিগত ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে অবহিত করেন তিনি। সে সময় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে সময় ক্ষমা চাননি তিনি।

এরপরে ফের ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কোন ক্ষতিপূরণ দেওয়া হবে কি না প্রশ্নের জবাবে তিনি জানান, ওরা (ক্রিকেটাররা) খারাপা খেললে ওদের কাছ থেকে কোন ক্ষতিপূরণ নেওয়া হয় না। পাশাপাশি জানান, ক্রিকেট বোর্ড না থাকলে ক্রিকেটার থাকবে না।

এরপরেই কোয়াব এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24