বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

অবশেষে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ চালু হয়েছে সাভারের কোহিনুর গেট-পূর্ব ধনিয়া এলাকায়

  • সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৩.১৪ পিএম
  • ২৬৮ জন
ছবি: আইনুর ইসলাম রাফিত

| আইনুর ইসলাম রাফিত, সাভার প্রতিনিধি

কোহিনুর গেট থেকে পূর্ব ধনিয়া এলাকার প্রধান সড়কের বেহাল দশায় জনভোগান্তি যেন চরম পর্যায়ে।

দীর্ঘ সময় ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অবস্থায় থাকায় যাতায়াত এবং চলাফেরায় ভোগান্তির মুখে পড়ে স্থানীয় বাসিন্দারা।

সকল কর্মজীবি মানুষ এবং শিক্ষার্থীদের প্রতিদিনই পোহাতে হতো বাড়তি দুর্ভোগ।

 

স্থানীয়রা জানান, পূর্ববর্তী সরকারের সময় একাধিকবার রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হলেও আংশিক কাজ করে তা বন্ধ রাখা হয়। ফলে বছরের পর বছর সড়কটি অবহেলায় পড়ে ছিল। সেই প্রেক্ষাপটে সম্প্রতি বর্তমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করলে অবশেষে শুরু হয় পূর্ণাঙ্গ নির্মাণ ও সংস্কার কাজ।

 

কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এলেও কাজ চলাকালীন সময়ে বেড়েছে সাময়িক ভোগান্তি। সড়কে খোঁড়াখুঁড়ির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, পাশাপাশি ভারী যানবাহনের কারণে শব্দদূষণও বৃদ্ধি পেয়েছে।

 

এতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন জানান, পূর্ববর্তী সরকারের সময় একাধিকবার রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হলেও কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। অতি দ্রুতই রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হবে। এছাড়া সাময়িক জনদূর্ভোগের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

 

এলাকাবাসীর আশা, নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে কোহিনুর গেট থেকে পূর্ব ধনিয়া এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24