বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বেদখলকৃত হল উদ্ধারে জনাব হামিদুর রহমান হামিদের আশ্বাস

  • সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৯.১৮ এএম
  • ১০৪ জন

ফাহিমা আক্তার | জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ।

গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। সভাটি ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউট্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় জনাব হামিদ বলেন, নির্বাচিত হলে তিনি নিজ দায়িত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারে উদ্যোগ নেবেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে জনাব হামিদের সহযোগিতার আশ্বাস শিক্ষক সমাজের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তিনি আরও জানান, ঢাকা-৭ ও ঢাকা-৬ আসনের সকল প্রার্থীর সঙ্গেও শিক্ষক সমাজ ধারাবাহিকভাবে যোগাযোগ রাখবে।

সভায় উপস্থিত শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধারের বিষয়টি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24