বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শীত উপেক্ষা করে তারেক রহমানের গণসংবর্ধনায় যাচ্ছেন নেতাকর্মীরা

  • সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০.২০ এএম
  • ২৬৫ জন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় তীব্র শীত উপেক্ষা করে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর শান্তিনগর এলাকায় জড়ো হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সেখান থেকে তাঁরা গণসংবর্ধনা অনুষ্ঠানের স্থান রাজধানীর ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৬টা থেকেই নেতাকর্মীরা শান্তিনগর এলাকায় জমায়েত হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সংখ্যা বাড়তে থাকে। এ সময় অনেককে কাঁচা ধানের তোড়া বানাতে দেখা যায়। আবার শান্তিনগর মেইন রোড দিয়ে মোটরসাইকেল, বাস ও কাভার্ড ভ্যানযোগে ব্যানার হাতে নেতা-কর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে যেতে দেখা যায়।

নেতা-কর্মীরা জানান, প্রিয় নেতা দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁরা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসবে।

রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হুমায়ুন কবির বলেন, ওয়ান-ইলেভেনের সময় টানা নয় মাস তারেক রহমানের সঙ্গে একই কক্ষে কারাবন্দি ছিলাম। দীর্ঘ ১৭ বছর পর আবার তাঁর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার জীবনের অন্যতম সেরা অনুভূতি। তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা ও গতি আসবে বলে তিনি আশা করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24