বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভারত থেকে হাদির চিকিৎসকদের হুমকির অভিযোগ

  • সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬.০২ পিএম
  • ৩৫১ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসকদের দাবি, ভারতের বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত নম্বর ও অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তার চিকিৎসক। তিনি জানান, মেডিকেল বোর্ডের সভার আগেই হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়। এতে মস্তিষ্কে তীব্র ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি এবং কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

চিকিৎসক আরও অভিযোগ করেন, হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকরাও বিভিন্ন মাধ্যমে হুমকির মুখে পড়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ভারত থেকে ধারাবাহিকভাবে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে, পাশাপাশি চিকিৎসকদের মোবাইল নম্বর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পরিবার ও বাসার অবস্থান ট্র্যাক করার চেষ্টা চলছে।

এদিকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান চিকিৎসক। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড একটি কেস সামারি প্রস্তুত করেছে, কিন্তু রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না—তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24