বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান

  • সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯.১৯ এএম
  • ৩৩১ জন

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই বার্তা শুধু আপনাদের নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত এবং এক যুগের বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন—তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন।

তিনি আরো বলেন, ছাত্র গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা বিএনপিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার দেশে ফেরার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে বলেও মন্তব্য করেন মহাসচিব।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24