বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বার্নাব্যুতেই জয় তুলে রিয়ালকে খাদে ঠেলে দিল ম্যানসিটি

  • সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩.৩১ পিএম
  • ৩৪৪ জন

লা লিগায় রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফর্ম্যান্স মোটেই ভালো নয়। লিগে নিজেদের শেষ ম্যাচেই হেরেছে জাভি আলোনসোর শিষ্যরা। আশা ছিল, চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়াবে। তবে পরাজয়ের স্রোত থেকে বের হতে পারল না মাদ্রিদের রাজারা। তাদেরই ঘরের মাঠে ২-১ গোলের জয় তুলে নিলো ম্যানচেস্টার সিটি। আর হারের কারণে কার্যত খাদেই পড়ে গেল রেকর্ড ইউরোপ সেরা দলটি।

ছাদ বন্ধ করা বার্নাব্যুতে রদ্রিগোর গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পরও দুই দফা গোল খেয়ে হার মানতে বাধ্য হয় আলোনসোর দল। সিটির হয়ে গোল দুটি করেছেন নিকো ও’রিলি ও আর্লিং হালান্ড।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে রিয়াল, হার তিনটিতে আর বাকি ম্যাচ ড্র। ম্যান সিটির বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এখন রিয়াল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করা পেপ গার্দিওলার সিটির অবস্থান চারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24