বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ডিসেম্বরের ৮ দিনে এলো ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

  • সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯.৩৯ এএম
  • ৩৪৪ জন

চলতি ডিসেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় এসেছে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২০ শতাংশ বেশি। গত বছরের ডিসেম্বরের প্রথম আট দিনে এসেছিল ৮৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯৯ লাখ ডলার।

চলতি বছরের নভেম্বর মাসের প্রবাসী আয় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের আয় এসেছিল।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ এসেছে ১৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রেমিট্যান্স ১৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24