বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

  • সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮.৫৮ এএম
  • ৩১৬ জন

জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বলে জানা গেছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা আসিফ মাহমুদের উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলার পর তার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের বিষয়টি সামনে আসায় গুঞ্জন আরো ডালপালা মেলে।

আসিফ মাহমুদ পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন, সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। তিনি এনসিপি, বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24