বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মেসির জোড়া অ্যাসিস্টে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মিয়ামি

  • সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০.১৬ এএম
  • ৩৩৩ জন

কয়েক বছর আগেও মেজর লিগ সকারে।(এমএলএস) চ্যাম্পিয়ন হবার কথা ভাবতে পারত না ইন্টার মিয়ামি সমর্থকরা। লিওনেল মেসি আসার পর থেকেই তাদের স্বপ্নের পালে হাওয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়ল ফ্লোরিডার ক্লাবটি। প্রথমবারের মতো জিতল এমএলএস কাপ। শিরোপা জয়ের পথে তারা ৩-১ গোলে হারিয়েছে।ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে।

এটি মিয়ামির প্রথম লিগ শিরোপা। ২০২০ সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি। এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল উপহার দেন ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো। এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যাঙ্কুভার। ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে তারা। এরপরই মেসি জাদু! ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাস দেন রদ্রিগো ডি পলের দিকে। বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

এরপর যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। জর্দি আলবার থেকে বল পেয়ে আরেকটা নিখুঁত পাস দেন আলেন্দেকে। গোল করে ব্যবধান ৩-১ করেন আলেন্দে। এরপর শিরোপা উৎসব।।এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24