বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ

  • সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯.০৯ এএম
  • ৩০২ জন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, তফসিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানালে নানা হিসাব-নিকাশ করে নিজ ইচ্ছায় ও দায়িত্বে তারিখ জানাচ্ছেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, আগামী সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত বিষয়ে আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে ইসি।

এছাড়া, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে গতকাল বৃহস্পতিবার এই চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24